দাম বেড়েছে মুরগি-সবজির, ক্রেতাদের নাভিশ্বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সাপ্তাহিক ছুটির দিনে চৈত্রের সকালে বাজার করতে ক্রেতাদের ভিড় থাকলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শুক্রবার সকালে রাজধানীর কাওরান বাজারে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে ব্রয়লার ও কক মুরগীর দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায় আর পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ২৮০ টাকা কেজি। বেড়েছে লেয়ার মুরগির দাম। বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। গত সপ্তাহে যার দাম ছিল ২৩০ টাকা কেজি।
ভ্যাট প্রত্যাহারেও প্রভাব পড়েনি, ভোজ্য তেলের দামে। পেঁপে আর আলু ছাড়া সপ্তাহের ব্যবধানে মসুরের ডাল, আটা, ছোলা বুট ও গরুর মাংসের দাম বেড়েছে। প্রায় সব সবজির দাম চল্লিশ টাকার উপরে। প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, করলা ১২০ টাকা, সাজনার কেজি ২৪০ টাকা, প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৮০ টাকায়, (গোল) বেগুন ৬০ টাকা, (লম্বা) বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, পটল ৮০ টাকা, বটবটির কেজি ১২০ টাকা ও শসার কেজি ৮০ টাকা, ধুনধুলের কেজি ৬০ টাকা ও মটরশুটির কেজি ১২০ টাকা।
তবে কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি।চায়না রসুন প্রতি কেজি ১২০ টাকা। দেশি রসুন ৫০ টাকা কেজি। অপরিবর্তিত রয়েছে আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা।
বেড়েছে খোলা আটার দাম। বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজি । সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে দেশি মুসুরের ডাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি। ইন্ডিয়ান ডালের কেজি ১০০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি।
বাড়তি দামের এমন বাজারে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে। যেভাবেই হোক দাম কমানোর দাবি ভুক্তভোগীদের।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






